ইউক্রেনে রাশিয়ার হামলার দ্বিতীয় বার্ষিকীর আগে আগামী শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র বলেও জানান বাইডেন। খবর আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার প্রতিরক্ষা খাত, বিভিন্ন শিল্পকেন্দ্র সহ রাজস্বের বিভিন্ন উৎস লক্ষ্য করে দেয়া হবে।
.png)
এছাড়া হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কারবি বলেছেন, নাভালনির সঙ্গে যা ঘটেছে এবং ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার জবাবদিহি আদায়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
এছাড়া একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার জানিয়েছেনযে, ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী ঘিরে একটি নিষেধাজ্ঞা প্যাকেজ আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। যা ওয়াশিংটন এখন পুনর্বিবেচনা করবে। তবে অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জেরে জোরালোভাবে নেওয়া হচ্ছে পদক্ষেপটি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মস্কোকে বিচ্ছিন্ন করার জন্য রাশিয়ান সেন্ট্রাল ব্যাংকের তহবিল স্থগিত করা, কিছু রাশিয়ান পণ্য নিষিদ্ধ করাসহ এরইমধ্যে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে।