ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জানা গেলো ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন ধরানো সেই যুবকের পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
জানা গেলো ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন ধরানো সেই যুবকের পরিচয়
ইসরায়েলি দূতাবাসের সামনে দাঁড়ানো মার্কিন বিমানবাহিনীর সেই সদস্য - ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে নিজের আগুন দেওয়া ওই যুবকের পরিচয় জানা গেছে। তিনি মার্কিন বিমানবাহিনীর এক সদস্য।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে তিনি নিজের গায়ে আগুন দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া ওই ব্যক্তি মার্কিন বিমানবাহিনীর সক্রিয় সদস্য। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

Advertisement

ভিডিও স্ট্রিমিং সাইট টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপরই তিনি নিজের গায়ে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে লুটিয়ে পড়ার আগ তিনি চিৎকার করে বলতে থাকেন, ফিলিস্তিনকে মুক্ত করো।

এদিকে দখলদার ইসায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৬৯২ জনে পৌঁছেছে। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু।

ভিডিওটি দেখুন...

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!