ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিশরে নৌকা ডুবে ১০ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
মিশরে নৌকা ডুবে ১০ শ্রমিক নিহত
নীল নদে নৌকাডুবির পর নিহতদের উদ্ধারে কয়েক ঘণ্টা সময় লাগে। ছবি: পিকচার এলিয়েন্স

মিশরের রাজধানী কায়রোর কাছে নীল নদে নৌকাডুবির ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোর কাছে রোববার নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে মোট ১৫ জন ছিলেন। তারা সকলেই ঠিকা শ্রমিক। দৈনিক অর্থের চুক্তিতে কাজ করতেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রমিকরা একটি স্থানীয় নির্মাণ সংস্থায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি। উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা চেষ্টায় মরদেহ উদ্ধার করেন।

Advertisement

মিশরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের পরিবারকে মিশরের মুদ্রায় দুই লাখ পাউন্ড বা পাঁচ হাজার ৯৫৭ ইউরো দেয়া হবে (সাত লাখ নয় হাজার বাংলাদেশি টাকা)। আহতরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা পাবেন।

উল্লেখ্য, মিশরে প্রায়ই এই ধরনের নৌকাডুবির ঘটনা ঘটে। কারণ সেখানে নৌ সুরক্ষা সংক্রান্ত বিধি সেভাবে মানা হয় না বলে অভিযোগ।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: মিশর
লিংক সফলভাবে কপি হয়েছে!