জেনেভাভিত্তিক এ সংস্থাটি বলছে, গত ২৯ ফেব্রুয়ারি গাজার জেইতুন এলাকায় ইচ্ছাকৃতভাবে ট্যাংকের নিচে ফেলে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ সময় তার হাত প্লাস্টিকের হাতকড়া দিয়ে বাঁধা ছিল। এমন আরেকটি ঘটনা ঘটেছে এ বছর ২৩ জানুয়ারি। একটি ইসরায়েলি ট্যাংক খান ইউনিসের তাইবা টাওয়ার এলাকায় আশ্রয়স্থলে ঘুমিয়ে থাকা একটি পরিবারের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এতে একই পরিবারের বাবা ও মেয়ের মৃত্যু হয়। আহত হন ওই পরিবারের আরো তিন সন্তান ও তাদের মা।
প্রায় পাঁচ মাস ধরে চলা ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত সাড়ে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
.png)
হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেন, গাজার আল শিফা হাসপাতালে অপুষ্টি, পানিশূন্যতা ও দুর্ভিক্ষের কারণে শিশুরা মারা যাচ্ছে। এ ধরনের মৃত্যু ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি