ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৬, ৫ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব যাত্রীর মৃত্যু
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসিতে এক ইঞ্জিনবিশিষ্ট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানটির সকল যাত্রীর মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার (৪ মার্চ) স্থানীয় সময় রাতে অঙ্গরাজ্যটির রাজধানী ন্যাশভিল শহরের আন্তঃরাজ্য মহাসড়ক ৪০ এর পাশের জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন- তাদের সবার মৃত্যু হয়েছে।

জানা গেছে, একদিকে কাত হয়ে পড়ে যাওয়ার পর বিমানটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। এ সময় মহাসড়কটির একটি অংশে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!