ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওয়াই-ফাইতে ইউক্রেনপন্থি নাম, রাশিয়ায় শিক্ষার্থীকে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ১০ মার্চ ২০২৪
ওয়াই-ফাইতে ইউক্রেনপন্থি নাম, রাশিয়ায় শিক্ষার্থীকে কারাদণ্ড
মস্কো স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাস থেকে ওই ছাত্রকে গ্রেফতার করা হয়

কিয়েভ-পন্থি স্লোগান দিয়ে ওয়াইফাই নেটওয়ার্কের নাম রাখায় রাশিয়ায় এক ছাত্রকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। চরমপন্থি সংগঠনের প্রতীক প্রদর্শনের জন্য বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে মস্কোর একটি আদালত। রোববার সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মস্কো বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র তার ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম রাখে স্লাভা ইউক্রেনি, যার অর্থ ইউক্রেনের গর্ব।

বুধবার সকালে মস্কো থেকে তাকে আটক করা হয়। এর আগে একজন পুলিশ কর্মকর্তা কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে এ ধরনের নামকরণের রিপোর্ট করে।

Advertisement

আদালতের নথি অনুসারে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা ওই ছাত্রের কক্ষ পরিদর্শন করে তার ব্যক্তিগত কম্পিউটার ও ওয়াই-ফাই রাউটার খুঁজে পেয়েছে। রাউটারটি বাজেয়াপ্ত করা হয়েছে।

আদালত জানিয়েছে,ওই ছাত্র স্লাভা ইউক্রেনি স্লোগানকে  প্রচার করছে। কারণ তার ওয়াই-ফাই রেঞ্জের মধ্যে অসংখ্য ব্যবহারকারী ওই নেটওয়ার্ক ব্যবহার করছে। নাৎসি বা চরমপন্থি সংগঠনের প্রতীক প্রকাশ্যে ব্যবহার করায় তাকে দোষী সাব্যস্ত করা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক দিন ধরেই ইউক্রেনে নব্য-নাৎসি শাসন সম্পর্কে দাবি করে আসছেন। বিশ্লেষকদের মতে, তার এই দাবি ভিত্তিহীন এবং ইউক্রেন আক্রমণকে ন্যায্যতা দেওয়ার বাহানা।

এমনকি রাশিয়ায় যুদ্ধ শব্দটি বলা বা ব্যবহার করাও অনুমোদিত নয়। যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।  

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে, কিয়েভ আক্রমণের সমালোচনা করায় হাজারো রাশিয়ানকে জেল বা জরিমানা করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, গত বছর রাশিয়ার যুদ্ধবিরোধী কর্মীদের দমনমূলক আইনের আওতায় আনা হয়েছিল অন্তত ২১ হাজার মানুষকে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!