ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৬, ১৮ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ২
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। রোববার স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটে। কে বা কারা গুলি চালিয়েছেন সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে ঘটনার তদন্ত চলছে।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলা হয়, নিহত অ্যান্টনি ব্রাউনের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং জ্যা লুকসের বাড়ি বাল্টিমোরে। তাদের বয়স ৩২ বছর।

Advertisement

মেট্রোপলিটন পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল সংবাদমাধ্যমকে বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

এ সম্পর্কে তথ্য দিয়ে সহায়তাকারীকে ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। জেফরি ক্যারল বলেন, এই ঘটনা সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে তা জানানোর অনুরোধ করছি। প্রত্যক্ষদর্শীকে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ থাকলো।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!