শুক্রবার ভারতের দিল্লির মুখার্জি নগর এলাকায় এ ঘটনা ঘটে।
ঐ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবককে গ্রেফতর করেছে পুলিশ। কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, তার কারণ খুঁজছে তারা।
.png)
#WATCH | Delhi: A 22-year-old man Aman has been arrested for attacking a girl in the Mukherjee Nagar area with a knife in broad daylight. The incident occurred on 22 March.
— ANI (@ANI) March 24, 2024
The passers-by intervened and tried to stop and catch the accused. The girl did not suffer grievous… pic.twitter.com/y5M4U4girT
শুক্রবার দিল্লির মুখার্জি নগর এলাকার এক লাইব্রেরির সামনেই আমান নামে এক তরুণ তার বান্ধবীর ওপর চড়াও হন। ভাইরাল হওয়া এ ঘটনার দৃশ্যে দেখা যাচ্ছে, এক তরুণ ছুরি উঁচিয়ে এক তরুণীর দিকে ছুটে যাচ্ছেন। তারপর ওই তরুণীকে কোপাতে শুরু করেন। যদিও শেষ পর্যন্ত তরুণের আক্রমণ থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন ওই তরুণী।
কেন আচমকা তার ওপর আক্রমণ করেছিলেন ওই তরুণ, পুলিশের সেই প্রশ্নে তরুণী জানান, মজার ছলে তাকে পাগল বলা হয়। কিন্তু তাতে এমন ঘটনা ঘটবে, তা বুঝতে পারেননি ওই তরুণী। তার কথায়, আচমকাই পাশের এক সবজির দোকান থেকে একটি ছুরি নিয়ে এসে সে আক্রমণ করে।