ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রথমবারের মতো ফৌজদারি বিচারের মুখোমুখি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ২৭ মার্চ ২০২৪
প্রথমবারের মতো ফৌজদারি বিচারের মুখোমুখি ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার বিচার আগামী ১৫ এপ্রিল শরু হতে যাচ্ছে। এর ফলে ট্রাম্পের বিরুদ্ধে এ প্রথম কোনো ফৌজদারি মামলার বিচার শুরু হবে। খবর বিবিসি’র। 

পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় তার বিবাদীপক্ষের সময়ের আবেদন নাকচ করে দিয়ে বিচারপতি জুয়ান মার্চান এ দিন ধার্য করেন। 

ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলা হয়েছে। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত একমাত্র এই মামলায় আদালতকক্ষে হাজির হতে হচ্ছে রিপাবলিকান পার্টির সম্ভাব্য এই প্রার্থীকে। অবশ্য ট্রাম্প তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব কটি অস্বীকার করেছেন। সাবেক এ প্রেসিডেন্টের যুক্তি, তার বিরুদ্ধে আনা অভিযোগ অপরাধের পর্যায়ে পড়ে না।

Advertisement

ম্যানহাটনের আদালতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট  সাংবাদিকদের বলেন, এ মামলাকে নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে দেখা উচিত। ট্রাম্প বলেন, এটা অমর্যাদাকর এবং আমরা স্পষ্টতই আপিল করতে যাচ্ছি।’ তিনি বলেন, এই মামলা নিতান্তই ভোটারদের ভীতি প্রদর্শন এবং নির্বাচনের হস্তক্ষেপের জন্য করা হয়েছে এবং এটা ঘটতে দেয়া উচিত হবে না।

একই দিন প্রতারণার এক মামলায় শেষ মুহূর্তে ট্রাম্পের বন্ডের পরিমাণ ৪৬ কোটি ৪০ লাখ ডলার থেকে কমিয়ে ১৭ কোটি ৫০ লাখ করেছেন নিউইয়র্কের আরেকটি আদালত। বন্ডের এ অর্থ জমা দিতে ১০ দিন সময় দেয়া হয়েছে তাকে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ট্রাম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!