[ আন্তর্জাতিক ]
জলদস্যুদের কবল থেকে ২৩ ক্রুকে উদ্ধার
ভারতীয় নৌবাহিনী ২৯ মার্চ অপহরণের শিকার আল কামবার-৭৮৬ জাহাজের গতিপথ আগলে দাঁড়ায়। ছবি : এনডিটিভি
জলদস্যুদের কবল থেকে ২৩ জন পাকিস্তানি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার (২৯ মার্চ) আরব সাগরে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।
ভারতীয় গণমাধ্যম নৌবাহিনীর এক কর্মকর্তার বরাতে বলছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এই নৌকাটি অপহরণ করার উদ্দেশ্যে তাতে উঠে পড়েন নয়জন সশস্ত্র জলদস্যু। অপহরণের খবর পেয়ে ভারতীয় নৌবাহিনীর টহলদারি জাহাজ ‘আইএনএস সুমেধা’ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে যায় যুদ্ধাজাহাজ ‘আইএনএস ত্রিশূল’।
প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর দস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় জানিয়ে ওই কর্মকর্তা বলেন, জাহাজের ২৩ জন পাকিস্তানি নাগরিককেও উদ্ধার করা হয়েছে। আর নৌকাটিকে ভালো করে পরীক্ষানিরীক্ষার পর তা নিরাপদ স্থানে এনে স্বাভাবিক কাজে ফিরিয়ে দেয়া হবে। এক্সে করা এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ইন্ডিয়ান নেভি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!