এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মঙ্গলবার (২৬ মার্চ) ভিওয়ান্ডী এলাকার একটি স্কুলে দশম শ্রেণির পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে এক কিশোরকে আক্রমণ করে তার তিন সহপাঠী। তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অভিযোগ পেয়ে এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
তারা জানিয়েছে, পরীক্ষা চলাকালীন আক্রান্ত কিশোর নিজের উত্তরপত্র বাকিদের দেখাতে চায়নি। তাতেই বাকিরা রেগে যায়। পরীক্ষার পর কিশোরকে আক্রমণ করা হয়। এ ঘটনায় তিন সহপাঠীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় (ভয়ঙ্কর অস্ত্র দিয়ে ইচ্ছাকৃত আঘাত) মামলা হয়েছে।
.png)