ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আমিরাতে ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৭, ১ এপ্রিল ২০২৪
আমিরাতে ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি
ফাইল ছবি

ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১২ এপ্রিল শুক্রবার পর্যন্ত ঈদের বন্ধ থাকবে। রোববার সরকারিভাবে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

হিজরি সন অনুযায়ী পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিন হয়ে থাকে। তবে এটি নির্ভর করে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখা গেলেই শাওয়াল মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। 

দেশটিতে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যপ্ত ঈদের ছুটি থাকবে। তবে ৬ ও ৭ এপ্রিল আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকার কারণে ঈদুল ফিতরে সরকার চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন।

দেশটির কেন্দ্রীয় সরকার দুই দিনের সাপ্তাহিক ছুটি ধরে ঈদে মোট ৯ দিনের ছুটি ঘোষণা করেছেন। এর মধ্যে ঈদের ছুটি রয়েছে ৭ দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর লম্বা ঈদের ছুটিতে অনেকে দেশের বাইরে ঘুরে আসার সুযোগ পাবেন।  

এ বছর পবিত্র রমজান শেষে আরব আমিরাতের সরকারি চাকরিজীবীরা লম্বা সময় ঈদের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!