ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ১ এপ্রিল ২০২৪
আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত
ফাইল ছবি

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। রোববার গজনি প্রদেশের গেরু জেলায় একদল ছেলে-মেয়ে খেলার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার।

হামিদুল্লাহ নিসার বলেন, ওই এলাকায় একটি অবিস্ফোরিত মাইন ছিল। ছোট শিশুরা সেখানে খেলার সময় সেটি বিস্ফোরিত  হলে ৯ শিশুর মৃত্যু হয়। গাজনির পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ নারী এবং চার শিশু রয়েছে। এদের বয়স চার থেকে ১০ বছর।

উল্লেখ্য, ১৯৭৯ সালের সোভিয়েত আগ্রাসন এবং পরবর্তী গৃহযুদ্ধে কয়েক দশক ধরে চলা সংঘাতের কারণে আফগানিস্তানে প্রচুর অবিস্ফোরিত মাইন, গ্রেনেড এবং মর্টার ঝুঁকিপূর্ণ অবস্থায় বিভিন্ন স্থানে রয়ে গেছে। এর খেসারত দিচ্ছে সাধারণ মানুষ, বাদ পড়ছে না শিশুরাও।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!