ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ-আগুন, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২০, ৪ এপ্রিল ২০২৪
ভারতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ-আগুন, নিহত ৫
ছবি: সংগৃহীত

ভারতে একটি কেমিক্যাল কারখানার চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বুধবার (৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তেলেঙ্গনার সাঙ্গারেডিতে একটি রাসায়নিক কারখানার পারমাণবিক চুল্লিতে এ বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া, কারখানার ভেতরে আরো বেশ কয়েকজন আটকা পড়েছে। ফলে, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের সময় কারখানায় অন্তত ৫০ জন কর্মী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার আরো একটি চুল্লি বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে, সেকারণে কর্তৃপক্ষ ওই এলাকা থেকে লোকজন সরিয়ে নেওয়া শুরু করেছে।

Advertisement

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, কারখানায় আগুন দাউ দাউ করে জ্বলছে। একটি ছবিতে ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এ সময় সেখানে কয়েকটি মরদেহ পড়ে থাকতেও দেখা যায়। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!