ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্তে অনড় হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৩, ৪ এপ্রিল ২০২৪
যুদ্ধবিরতি নিয়ে নিজেদের শর্তে অনড় হামাস
ফাইল ছবি

গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাসকে সম্মত করতে মধ্যস্থতা করেছে কাতার। এ আলোচনায় মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের নতুন প্রস্তাব উত্থাপন করে ইসরায়েল।

তবে বুধবার জেরুজালেম দিবসের বক্তবে হামাস প্রধান ঈসমাইল হানিয়া জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য তারা যে শর্ত দিয়েছেন সেটিতে এখনো অনড় রয়েছেন। যুদ্ধবিরতি যদি হতে হয় তাহলে তাদের শর্ত অনুযায়ী হতে হবে।

এ ব্যাপারে হানিয়া বলেছেন, আগ্রাসন বন্ধে যে আলোচনা চলছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল সেটি অব্যাহতভাবে এড়িয়ে যাচ্ছে। দখলদাররা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের আগ্রাসন চলবে। আর নেতানিয়াহু এবং তার সাথে যারা রয়েছে তাদের লক্ষ্য হল যতদিন সম্ভব ক্ষমতায় থাকা।

Advertisement

তিনি আরো বলেছেন, আমরা স্পষ্টভাবে বলছি আমরা আমাদের স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করে নেয়া, গাজার সব মানুষকে তাদের বাড়িঘরে ফিরতে দেওয়া, আমাদের মানুষের সব প্রয়োজনীয়তা মেটানো, গাজাকে পুনর্গঠন, অবরোধ তুলে নেয়া এবং বন্দি বিনিময় শর্তে অনড় রয়েছি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!