[ আন্তর্জাতিক ]
খারকিভে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৪
ফাইল ছবি
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ শহরে উদ্ধারকর্মীসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, একটি হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩ জন উদ্ধারকর্মী। ঘটনাস্থলে পৌঁছানোর পর একটি নতুন হামলায় তাদের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরো ১২ জন।
তেরেখভ আরো জানান, খারকিভের অন্য একটি জেলা শহরের হামলার ঘটনায় পঞ্চম ব্যক্তি নিহত হন।
.png)
কিছু জেলা শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তেরেখভ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ এবং অন্যান্য অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে রাশিয়া।
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, শহরটিতে অন্তত চারটি হামলা হয়েছে। এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!