[ আন্তর্জাতিক ]
ইসরায়েলি হামলায় গাজায় প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ৪ শিশু
ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে প্রায় চার শিশু। গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরায়েলি সংঘাতের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ হাজার ৩৫০ শিশু মারা গেছে। যা মোট নিহতের প্রায় ৪৪ ভাগ। শুক্রবার ফিলিস্তিনের বার্ষিক শিশু দিবস উদযাপন উপলক্ষে ফিলিস্তিনিদের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এই তথ্য প্রকাশ করেছে।
আল জাজিরা টেলিভিশনের পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নির্বিচারে হামলার কারণে প্রতি ঘণ্টায় প্রায় চার শিশুর মৃত্যু হচ্ছে। নিখোঁজদের মোট সংখ্যার অন্তত ৭০ ভাগ নারী এবং শিশু। তাদের সংখ্যা অন্তত ৭ হাজার।
এ ছাড়া ইসরায়েলী সেনাবাহিনীর আগ্রাসনের ফলে ফিলিস্তিনের ৮ লাখ ১৬ হাজারেরও বেশি শিশুর মানসিক নির্যাতন, ভয়ভীতি, উদ্বেগ, বিষন্নতা এবং নিপীড়নের শিকার হওয়ায় তাদের এখন বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন হচ্ছে।’
.png)
পরিসংখ্যান ব্যুরো অনুমান করেছে, ২০২৪ সালের মাঝামাঝি ফিলিস্তিনে অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২৪ লাখ ৩২ হাজারে দাঁড়াবে। যা মোট জনসংখ্যার ৪৩ শতাংশ।
আদমশুমারি অনুসারে, গাজা উপত্যকায় প্রায় ৪৩ হাজার ৩৪৯ শিশু এতিম বা পিতামাতা ছাড়াই বসবাস করে। এই জাতীয় শিশুর সংখ্যা ২০২০ সালে ছিল ২৬ হাজার ৩৪৯।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!