ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩১৩৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০১, ৭ এপ্রিল ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩১৩৭
ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রায় ছয় মাস ধরে ইসরায়েলি বর্বর হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৩৭ জন। যাদের বেশিরভাগই নারী এবং শিশু। আহত হয়েছেন প্রায় ৭৬ হাজার। 

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আক্রমণ অব্যাহত রেখেছে এবং গত ২৪ ঘণ্টায় তাদের বর্বর হামলায় অন্তত আরো ৪৬ ফিলিস্তিনি নিহত ও ৬৫ জন আহত হয়েছেন বলে শনিবার ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!