জানা গেছে, সিরিয়ার সীমান্তবর্তী জনতা গ্রামে সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর বালবেকের কাছে অবস্থিত সাফরি শহরও হামলার লক্ষ্য ছিল বলে সূত্রগুলো জানিয়েছে।
এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর হারমেজ ৯০০ টাইপের এই ড্রোনটি শনিবার সন্ধ্যায় লেবাননের ভূখণ্ডে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা গুলি করে ভূপাতিত করেছে।
.png)
গত বছরের ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলিবিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল-লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা। হিজবুল্লাহ ও ইসরায়েলের এই সংঘাত আঞ্চলিক উত্তেজনাও ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।