ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিডনিতে শপিংমলে ছুরি হামলায় নিহত ৬, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ১৩ এপ্রিল ২০২৪
সিডনিতে শপিংমলে ছুরি হামলায় নিহত ৬, আহত বহু
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির একটি শপিংমলে ছুরি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। খবর- সিডনি মর্নিং হেরাল্ড।

শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। 

শপিং মলটির অবস্থান সিডনির ওয়েস্টফিল্ড এলাকায়। হামলা ঘটার পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখার পদক্ষেপ নিয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থা নিউজ় এএউ ডট কম-এর প্রতিবেদন অনুযায়ী, শপিং মলে বেশ ভিড় ছিল। হঠাৎ এক ব্যক্তি ছুরি নিয়ে ঢুকে পড়েন। তার পর যাকে সামনে পেয়েছেন তাকে ছুরি দিয়ে কুপিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই হামলায় মৃত্যু হয়েছে ছয় জনের। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির প্রশাসন।

শপিং মলে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হামলাকারীকে ধরার চেষ্টা করে। পুরো শপিং মল ঘিরে ফেলা হয়। মলের ভেতরে থাকা লোকজনকে দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। তারপর হামলাকারীকে ধরতে গুলি চালায় পুলিশ। সেই গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। 

পুলিশ সূত্রে খবর, হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!