ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাশ্মীরে নৌকাডুবে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ১৬ এপ্রিল ২০২৪
কাশ্মীরে নৌকাডুবে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১০
ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরের শ্রীনগরে একটি নদীতে নৌকা ডুবে ৪ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১০ জন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালের দিকে শ্রীনগরের ঝিলাম নদী পার হতে গিয়ে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। নৌকাটিতে ২০ জন যাত্রী ছিল যাদের মধ্যে কয়েকজন শিশু ছিল যারা স্কুলে যাচ্ছিল। 

জীবিত এবং মৃত মিলে ১০ জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। রাজ্যের দুর্যোগ ত্রাণ বাহিনী নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নৌকাটি নিয়ন্ত্রণ করতে দাঁড় ব্যবহার করা হলেও তীব্র স্রোতের কারণে তা কাজে আসেনি, ফলে নৌকাটি ভেসে যায়। 

কাশ্মীরে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে ঝিলাম নদীর বর্তমানে টইটম্বুর অবস্থা। অতিরিক্ত বৃষ্টিতে পাহাড় ধ্বসে জম্মু-শ্রীনগর হাইওয়েও বন্ধ রেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!