ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিমবঙ্গের সব স্কুলে এগোচ্ছে গরমের ছুটি, কবে থেকে? 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ১৮ এপ্রিল ২০২৪
পশ্চিমবঙ্গের সব স্কুলে এগোচ্ছে গরমের ছুটি, কবে থেকে? 
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় পড়ছে তীব্র গরম পড়েছে। যার জেরে এগিয়ে আসছে গরমের ছুটি। আগামী ২২ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে গরমের ছুটি শুরু হবে।

বিভিন্ন সূত্রের খবরে বলা হয়, সরকারিভাবে এই নিয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করা না হলেও ছুটি এগোনোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

চলতি বছরে ৬ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। ২ জুন পর্যন্ত সেই ছুটি থাকতো। তবে রাজ্যে ক্রমবর্ধমান তাপপ্রবাহের পরিস্থিতির কথা বিবেচনা করে সেই ছুটি এগিয়ে নিয়ে আসা হচ্ছে। ২২ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে ছুটি পড়লে গরমের ছুটির সংখ্যা বেড়ে যাবে। সেক্ষেত্রে এপ্রিলের ২২ তারিখ থেকে টানা ২ জুন পর্যন্ত ছুটি থাকতে পারে।  

Advertisement

যদি এতদিন ছুটির বিরোধিতা করেছেন শিক্ষক সমাজের একাংশ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল জানান, ২২ এপ্রিল থেকে যে গরমের ছুটি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। তবে আমরা তার সমর্থন করি না। আমরা দাবি করেছিলাম বর্তমান তাপপ্রবাহের কারণে আগামী ২২ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখা হোক। কিন্ত সরকার উল্টো সিদ্ধান্ত নিল। ২২ তারিখের পর আবহাওয়ার উন্নতি ঘটতে পারে তো, তাই সরকারকে এই সিদ্ধান্ত ফের বিবেচনার আবেদন জানাচ্ছি। সূত্র: আজ তাক

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!