ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমান: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ২০ এপ্রিল ২০২৪
ইরানে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমান: প্রতিবেদন
ফাইল ছবি

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্ফাহান প্রদেশের একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলের বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে কোনো সূত্রের নাম উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।

শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ইস্ফাহানসহ বেশ কয়েকটি শহরে সন্দেহজনক বস্তুর বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা সক্রিয় করা হয়েছে।

আধা-সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইস্ফাহানের উপরে আকাশে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

Advertisement

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইস্ফাহানে ‘বিশাল বিস্ফোরণ’ নিশ্চিত করেছে, তবে বলেছে যে কেন্দ্রীয় শহরে কোনো পারমাণবিক স্থাপনা প্রভাবিত বা লক্ষ্যবস্তু হয়নি।

কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে।

ইরানের অভ্যন্তরে হামলা চালানোর খবরে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলায় সাতজন সামরিক উপদেষ্টা নিহতের জবাবে তেহরান ১৩ এপ্রিল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল শুক্রবার (১৯ এপ্রিল) ইরানের ভূখণ্ডে পাল্টা হামলা চালায়। ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার এফ-৩৫ বিমান রয়েছে যা রাডার সনাক্তকরণ এড়িয়ে ইরানে পৌঁছাতে সক্ষম।

ইসরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিরুদ্ধে হামলায় এই ধরনের বিমান ব্যবহার করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন।

সূত্র: দ্য নেশন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!