[ আন্তর্জাতিক ]
মক্কা-মদিনায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস
ফাইল ছবি
মরুভূমির দেশ সৌদি আরবের বিখ্যাত দুই শহর মক্কা ও মদিনায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। তারা বলছেন, আগামী সপ্তাহে শহর দুটিতে তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভারি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। সৌদি আরবে বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট। বৃষ্টির পানির স্রোতে গাড়ি ভেসে যাওয়ার এক ভিডিও ভাইরাল হয়েছে।
.png)
সৌদির জাতীয় আবহাওয়া সংস্থা জাানায়, দেশটির পশ্চিমাঞ্চলে ৫০-৬০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত মক্কা ও মদিনাতেই এই বৃষ্টি বেশি হবে।
সংস্থা মুখপাত্র হুসেইন আল কাহতানি জানান, এক ঘণ্টায় মুনিফাহ শহরে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এমন ভারি বৃষ্টিপাতের ঘটনা বিরল। তবে সম্প্রতি সৌদি আরব, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে তুমুল বৃষ্টি হয়েছে। আমিরাতে দুবাইয়ে বৃষ্টির পানিতে ডুবে গেছে অনেক পথ। এমনকি বৃষ্টির পানিতে ডুবে গেছে বিমানবন্দরও।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!