ইসরায়েলের সামরিক বাহিনী পৃথক একটি বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান বাহিনী লেবাননের মেইদাউন এলাকায় মোসাব খালাফকে হত্যা করেছে। তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী জামা’আ ইসলামিয়া গ্রুপের সদস্য ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছিলেন।
জামা’আ ইসলামিয়া বলেছে, হামলায় তাদের দুই ফিল্ড কমান্ডার খালাফ এবং তার আত্মীয় নিহত হয়েছেন।
.png)
লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে, খালাফ জামা’আ ইসলামিয়া গ্রুপের সশস্ত্র শাখা ফজর বাহিনীর একজন স্থানীয় কর্মকর্তা ছিলেন। এর আগেও ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছিল গোষ্ঠীটি।