ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিলামে ৩৭৬ কোটি টাকায় ক্লিমটের পেইন্টিং বিক্রি

আর্ন্তজানিত ডেস্ক
প্রকাশিত: ২১:৪৭, ২৭ এপ্রিল ২০২৪
নিলামে ৩৭৬ কোটি টাকায় ক্লিমটের পেইন্টিং বিক্রি
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ান শিল্পী গুস্তাভ ক্লিমটের ‘পোর্ট্রেট অব মিস লিজার’ পেইন্টিং বুধবার ভিয়েনায় এক নিলামে ৩২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৩৭৬ কোটি টাকা (১ ইউরো সমান ১১৭.৬৯ বাংলাদেশি টাকা)। 

ভিয়েনার ব্যবসায়ী লিজার পরিবার ক্লিমটকে পোর্ট্রেটটি আঁকার জন্য বলেছিল। নাৎসি আমলে ইহুদি ঐ পরিবার নিপীড়নের শিকার হয়। ১৯১৭ সালের মে মাসে পোর্ট্রেটটি আঁকা শুরু করেছিলেন ক্লিমট। ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাসে ক্লিমট মারা যান। তাই পোর্ট্রেটের কিছু কাজ বাকি থেকে গিয়েছিল।

পোর্ট্রেটটি হারিয়ে গিয়েছে বলে মনে করা হতো। কিন্তু এটি আসলে কয়েক দশক ধরে ভিয়েনায় এক ব্যক্তির ভিলাতে ঝুলানো ছিল বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান ইম কিনস্কি।

Advertisement

পেইন্টিংটির বর্তমান মালিক তার এক দূর-সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে দুই বছর আগে পোর্ট্রেটটি পেয়েছিলেন।

গত বছর ক্লিমটের “লেডি উইথ এ ফ্যান” পেইন্টিংটি লন্ডনে নিলামে ১,০১১ কোটি টাকায় বিক্রি হয়েছিল।

সূত্র: ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!