[ আন্তর্জাতিক ]
চীনে টর্নেডোতে নিহত ৫
ফাইল ছবি
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে শক্তিশালী টর্নেডোর আঘাতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৩ জন।
সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বাইয়ুনে মোট ১৪১টি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ তৎপরতার জন্য এলাকায় অসংখ্য অগ্নিনির্বাপণ এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
প্রাদেশিক আবহাওয়া ব্যুরো পরিচালিত প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, টর্নেডোটির লেভেল-থ্রি তীব্রতা ছিল, সর্বোচ্চ লেভেল-ফাইভ তীব্রতা থেকে দুই স্তর নিচে এবং এটি প্রায় ১ কিলোমিটার (০.৬ মাইল) দূরত্ব অতিক্রম করেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!