ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সমকামিতা ঠেকাতে ইরাকের পার্লামেন্টে নতুন আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৪০, ২৮ এপ্রিল ২০২৪
সমকামিতা ঠেকাতে ইরাকের পার্লামেন্টে নতুন আইন পাস
ছবি- সংগৃহীত

বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে সমকামিতা। দিনের পর দিন এর প্রভাব বেড়েই চলেছে। তবে সমকামিতা ঠেকাতে ইরাকের পার্লামেন্টে নতুন একটি আইন পাস হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের

নতুন এই আইনের একটি অনুলিপি পড়ে দেখেছে রয়টার্স। সেখানে বলা হয়েছে, নৈতিক অবক্ষয় ও বিশ্বগ্রাসী সমকামিতার আহ্বান থেকে ইরাকি সমাজকে রক্ষা করতে নতুন এই আইন পাস করা হয়েছে।

এই আইন অনুযায়ী, এখন থেকে ইরানে সমলিঙ্গের মানুষের মধ্যকার যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। আর কেউ এই অপরাধ করলে তার সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।

Advertisement

ইরাকি সরকারের তরফ থেকে দেশের ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে এই আইন পাসের কথা বলা হলেও অধিকারকর্মীরা বলছেন, ইরাকের এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপর এটি সর্বশেষ আক্রমণের দৃষ্টান্ত।

যদিও প্রথমদিকে এই আইনের খসড়ায় সমকামিতার জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর তীব্র বিরোধিতার মুখে তা সংশোধন করে ইরাকি সরকার।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এলজিবিটিকিউ অধিকারবিষয়ক প্রোগ্রামের উপপরিচালক রাশা ইউনেস রয়টার্সকে বলেন, ‘এ আইন ইরাকের এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনের নতুন নজির। একই সঙ্গে এটি মৌলিক মানবাধিকারের ওপর গুরুতর আঘাত।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!