ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হজের ভিসা নিয়ে সৌদিতে নতুন বিধিনিষেধ জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০, ৮ মে ২০২৪
হজের ভিসা নিয়ে সৌদিতে নতুন বিধিনিষেধ জারি
ফাইল ফটো

হজের ভিসা নিয়ে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। এ নিয়ম অনুযায়ী, হজের ভিসা নিয়ে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে।

বিধি নিষিধে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।

নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এ ছাড়া এ ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ হবে না।

Advertisement

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, এ ছাড়া ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!