আকস্মিক বন্যা: আফগানিস্তানে একদিনে ২০০ জনের বেশি নিহত
আফগানিস্তানের বাঘলান প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার একদিনে দুইশরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া প্রদেশটির ১ হাজার ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আফগানিস্তানে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, শুক্রবার প্রদেশটিতে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়। এতে সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। তবে তালেবান সরকারের পক্ষ থেকে ৬২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবারের বৃষ্টিতে বাদাকশান প্রদেশ, মধ্যাঞ্চলের ঘোর প্রদেশ এবং পশ্চিমাঞ্চলের হেরাতেও বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
.png)
প্রসঙ্গত, আফগানিস্তানে গত শীত মৌসুমটি শুষ্ক ছিল। ফলে সেখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাটি শুষে নিতে পারছে না। দেশটি জলবায়ু পরিবর্তনের ব্যাপক হুমকিতে ছিল। যার ফলাফল এখন বাস্তবে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, আফগানিস্তান পৃথিবীর অন্যতম একটি গরীব দেশ। বিজ্ঞানীদের মতে, এমন বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য দেশটি প্রস্তুত নয়। গত চার দশক আফগানিস্তানে যুদ্ধ বিগ্রহ লেগে ছিল। এ কারণে দেশটির অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় অনেকটাই দুর্বল।