ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলের ৪ বসতি স্থাপনকারীর ওপর কানাডার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১০, ১৮ মে ২০২৪
ইসরায়েলের ৪ বসতি স্থাপনকারীর ওপর কানাডার নিষেধাজ্ঞা
ফাইল ছবি

প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে চার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দিয়েছে কানাডা।

বসতি স্থাপনকারীরা হলেন ডেভিড চাই চাসদাই, ইয়িনন লেভি, জাভি বার ইয়োসেফ এবং মোশে শারভিত। কানাডা সরকার বলছে, চারজনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক ও সম্পত্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িত ছিলেন।

কানাডার ইতিহাসে এই প্রথম কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হলো। শুক্রবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে, চরমপন্থী বসতি স্থাপনকারী সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য এবং এ ধরনের সহিংসতায় জড়িত অপরাধীদের সংশ্লিষ্ট কর্মকাণ্ডের জন্য তার ফল ভুগতে হবে।

Advertisement

জানা গেছে, দেশটিতে প্রচলিত ‘স্পেশাল ইকোনোমিক মেজার্স অ্যাক্ট’ নামের একটি আইনের আওতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত এই চারজন কানাডায় প্রবেশ বা সম্পত্তি ক্রয় করতে পারবেন না।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!