ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দাবি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬, ১৯ মে ২০২৪
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দাবি হামাসের
ফাইল ছবি

গাজায় অবস্থানরত ইসরায়েলের সেনাদের ওপর একাধিক হামলার দাবি জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

শনিবার (১৮ মে) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে তাদের স্নাইপাররা জাবালিয়ার পূর্বাঞ্চলে এক সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।

তারা আরও জানিয়েছে, রাফার পূর্বাঞ্চলের তাল-তানুর এলাকায় ১৫ ইসরায়েলি সেনাদের ওপর প্রথমে এন্টি-পারসোনেল ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। এরপর এই সেনারা যে বাড়িতে অবস্থান নিয়েছিল সেখানে হালকা অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে হামলা চালানো হয়।

একই এলাকায় ইয়াসিন-১০৫ রকেট ব্যবহার করে একটি মারকাভা ট্যাংকে হামলারও দাবি জানিয়েছে তারা।

এছাড়া রাফা ক্রসিংয়ে গোলা বর্ষণ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারে হামলা করা হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র এ গোষ্ঠী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!