ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত, ঘণ্টাখানেক বেঁচে ছিলেন এক আরোহী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২১, ২০ মে ২০২৪
ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত, ঘণ্টাখানেক বেঁচে ছিলেন এক আরোহী
ফাইল ছবি

ইরানের যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন, ঐ ঘটনায় ঘণ্টাখানেক বেঁচে ছিলেন মোহাম্মদ আলী আল-হাশেম নামে এক আরোহী। তিনি সাহায্য চেয়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন। কিন্তু তিনি কারও সাহায্য পাননি।

জানা গেছে, মোহাম্মদ আলী ছিলেন তাবরিজ শহরের শুক্রবার জুমার নামাজের ইমাম এবং পূর্ব আজারবাইজানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি।

ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ নামি বলেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আল-হাশেম এক ঘণ্টা বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের দফতরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন।

Advertisement

তিনি বলেন, আরোহীদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন নেই। ফ্লাইট ক্রুসহ উড়োজাহাজে থাকা ৯ আরোহীর সবাই মারা গেছেন।

উল্লেখ্য, রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। পরে সোমবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, হেলিকপ্টারের সব যাত্রীই মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!