ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজার মসজিদে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ২৩ মে ২০২৪
গাজার মসজিদে ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত ১৬
ফাইল ছবি

গাজার একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১০ শিশুসহ ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো অনেকে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এসব শিশুসহ অনেক নারীও ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে তারা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া এই মসজিদে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলও রয়েছে। এ ছাড়া দারাজের আশপাশের আল-সাহাবা স্ট্রিটের মসজিদ এবং আশপাশের ভবনগুলোও ইসরায়েলি হামলার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজায় রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এরই একপর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল-জাহরা মসজিদে হামলা চালায় ইসরায়েল। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১০ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে ১৬ জনে পৌঁছায়।

Advertisement

সংবাদমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনি এই বার্তাসংস্থা আরও জানিয়েছে, গাজা শহরের জেইতুন এলাকায় একদল লোকের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরো ২০ জনেরও বেশি আহত হয়েছেন।

মূলত জেইতুন এলাকায় মানুষ একটি গ্যাস স্টেশনের সামনে জড়ো হয়েছিল এরপরই তাদের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!