বর্তমানে দেশটিতে হামলা করতে ‘প্রধান অস্ত্র’ হিসেবে ‘গাইডেড বোমা’ ব্যবহার করছে রাশিয়া। তাই উন্নত প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের কাছে নতুন করে আবেদন জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই উন্নত বিমান প্রতিরক্ষাব্যবস্থার আহ্বান জানিয়ে আসছেন জেলেনস্কি। কেননা, রুশ বাহিনী দেশটির জ্বালানি ও অন্যান্য অবকাঠামোর ওপর হামলা আরো জোরদার করেছে, যা প্রতিহত করার মতো প্রয়োজনীয় প্রতিরক্ষাব্যবস্থা নেই ইউক্রেনের।
.png)
তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া। যদিও ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে দেশটির বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন।
রাতের নিয়মিত ভিডিও ভাষণে ইলেকট্রনিক অস্ত্র তৈরিতে ইউক্রেনের অগ্রগতির কথা জানিয়েছেন জেলেনস্কি। তবে রুশ ‘গাইডেড বোমা’ প্রতিরোধে দেশটির আরো অনেক কিছুই করা বাকি আছে।
তিনি বলেছিলেন, প্রতিরক্ষাব্যবস্থার ‘কোনও বিকল্প হতে পারে না। ইউক্রেনের এমন ব্যবস্থা এবং কৌশল দরকার যা এই গাইডেড বোমা থেকে আমাদের অবস্থান, আমাদের শহর এবং আমাদের সম্প্রদায়কে রক্ষা করবে।’
চলতি মাসের শুরুর দিকে জেলেনস্কি বলেছিলেন, এপ্রিলজুড়ে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ৩ হাজার ২০০টিরও বেশি ‘গাইডেড বোমা’ নিক্ষেপ করেছে রাশিয়া। তখন ৩০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৩০০টি শাহেদ ধরনের ড্রোনও ব্যবহার করেছিল দেশটি।
সূত্র: রয়টার্স