ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্পেনের সৈকতে ভবন ধসে নিহত চার, আহত দুই ডজনের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬, ২৪ মে ২০২৪
স্পেনের সৈকতে ভবন ধসে নিহত চার, আহত দুই ডজনের বেশি
ইমারজেন্সী সার্ভিসের কর্মীরা ২৪ মে স্পেনের ব্যালেরিক দ্বীপপুঞ্জের পালমা সৈকত, পালমা ডি ম্যালোরকা থেকে আহতদের সরিয়ে নিচ্ছে; ছবি: ইউরোপা প্রেস

স্পেনের পর্যটন হট স্পট বলে পরিচিত বেলেরিক দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতে একটি দ্বিতল ভবন ধসে পড়ে কমপক্ষে চারজন নিহত এবং ২৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দ্বীপপুঞ্জের পালমা দে ম্যালোর্কার সমুদ্র সৈকতে একটি দ্বিতল ভবন ধসে এই হতাহতের ঘটনা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর: রয়টার্স 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ স্পেনের জরুরি পরিষেবা জানিয়েছে, ভবন ধসের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান অগ্নিনির্বাপক ও পুলিশ বাহিনী। পাশাপাশি, কিছু  মনোবিজ্ঞানীকেও ডাকা হয়েছে বলে জানায় জরুরি পরিষেবা।

Advertisement

স্পেনের গণমাধ্যম জানিয়েছে, যে ভবনটি ধসে পড়েছে সেটি ছিল একটি রেস্টুরেন্ট।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!