ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে তীব্র গরমে ২ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু
ভারতের বিহারের ঔরঙ্গাবাদের একটি জেলা হাসপাতালে মাত্র দুই ঘণ্টায় তাপজনিত কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো বহু রোগীকে তাপজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরম ও তাপপ্রবাহের জেরে অসুস্থতার কারণে আরো ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহারসহ একাধিক জায়গায় তাপপ্রবাহ বইছে। বৃহস্পতিবার বিহারে তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি। বুধবার ঔরঙ্গাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যটিতে আগামী দুই দিনের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি।
চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সমস্ত ওষুধ, আইস প্যাক মজুত রাখা রয়েছে। আরো কুলার আনা হয়েছে। সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হচ্ছে। দুপুরে যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
এর আগে বুধবার বিহারেই তাপপ্রবাহের জেরে একটি স্কুলের অন্তত ১৬ জন ছাত্রী অজ্ঞান হয়ে যায়। অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে না পারায়, রিক্সা ও বাইকে করেই ছাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেগুসরাই ও জামুইয়ের স্কুলেও শীক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর এসেছে। এরপরই রাজ্য সরকারের পক্ষ্য সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।