মেক্সিকো সিটির সাবেক এই মেয়র রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৫৬ শতাংশ ভোটে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। ভোটের প্রাথমিক ফলাফলও বলছে যে, তিনি তার তীব্র প্রতিদ্বন্দ্বী জোছিটল গালভেজকে পরাজিত করে দেশটির প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে আছেন।
তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জোসিটল গালভেজ অবশ্য অস্থায়ী এই ফলাফল মেনে নেননি। তিনি তার সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন। জরিপগুলো বলছে তিনি ৩০ শতাংশ ভোট পাবেন। আনুষ্ঠানিক ফলাফল সোমবার ঘোষণা করা হতে পারে আশা করা হচ্ছে।
.png)
এবারের নির্বাচনে একমাত্রো পুরুষ প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ এই দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছেন।
রোববার প্রেসিডেন্টের পাশাপাশি মেক্সিকোর কংগ্রেসের সব সদস্য, আটটি রাজ্যের গভর্নর এবং মেক্সিকো সিটির সরকার প্রধানকে নির্বাচন করতেও ভোট দিয়েছেন ভোটাররা।
তবে নির্বাচনে সহিংসতার সঙ্গে ভোটের প্রচারেও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সহিংসতায় মেক্সিকোজুড়ে অন্তত ২০ জনের বেশি প্রার্থী নিহত হয়েছে। অবশ্য বেসরকারি সমীক্ষা এই সংখ্যা ৩৭ বলেছে।
মেক্সিকোর পুরুষ নিয়ন্ত্রিত সংস্কৃতিতে, শেনবাউমের বিজয় এক বড় ধাক্কা। আগামী ১ অক্টোবর থেকে ছয় বছরের জন্য ক্ষমতায় থাকবেন বিজয়ী প্রার্থী।