৫৪৩ আসনের মধ্যে ৪০০ এর বেশি আসন জয়ের প্রচারণা শুরু করেছিলেন মোদি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দরকার ২৭২ আসন, এখন সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
ভারতের ক্ষমতাসীন দলটি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে রয়েছে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কম-বেশি ২৯০টি আসনে এগিয়ে রয়েছে।
.png)
এর মধ্যে একক দল হিসেবে বিজেপি এগিয়ে আছে ২৩৯টি আসনে। বিপরীতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে আছে ২৩৫ আসনে। অলৌকিক কিছু না ঘটলে এখন পর্যন্ত যে পরিসংখ্যান, তাতে মোদির বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা শূন্যের কোঠাতেই।
এদিকে পশ্চিমবঙ্গে আবারো চমক দেখাচ্ছেন মমতা ব্যানার্জি। সবশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে রয়েছে তার তৃণমূল কংগ্রেস। বিপরীতে মাত্র ১০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর একটিতে এগিয়ে কংগ্রেস।
গত ১৯ এপ্রিল শুরু হয় এবারের লোকসভা নির্বাচন। সাত ধাপে ভোট শেষ হয় গত ১ জুন। এরপর মঙ্গলবার ৮টা থেকে শুরু হয় ভোট গণনা।