ভারতীয় এই সংবাদমাধ্যম জানায়, বিমানটি মঙ্গলবার নাসিকের একটি মাঠে বিধ্বস্ত হয়। এর পাইলট এবং কো-পাইলট নিরাপদে বের হতে সক্ষম হলেও, তারা সামান্য আঘাত পেয়েছেন। শিরাসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই ইঞ্জিনের বিমানটি মাঠে বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায় এবং পরে ধোঁয়া উড়তে দেখা গেছে। দুর্ঘটনাস্থলের কাছে ভিড় জমান স্থানীয়রা।
বিমানটি মহারাষ্ট্রের নাসিকের ওজার থেকে উড্ডয়ন করেছিল এবং এটি টেস্ট ফ্লাইট ছিল বলে জানা গেছে। পাইলটরা বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছেন।
.png)
পুলিশ ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পাইলটদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে এনডিটিভি।