তবে কোনদিন এই হামলা চালানো হয়েছিল তা নির্দিষ্ট করে বলেননি ইয়াহিয়া সারি। এদিকে, শুক্রবার লোহিত সাগরে এমন কোনও ঘটনার খবর পায়নি রয়টার্স।
এদিকে মাল্টা-পতাকাবাহী এলবেলা কন্টেইনার জাহাজের ব্যবস্থাপক ইস্টার্ন মেডিটেরেনিয়ান মেরিটাইম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। সাইপ্রাস-পতাকাবাহী এএএল জেনোয়া কার্গো জাহাজের মালিক বা ব্যবস্থাপকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
.png)
পৃথকভাবে ইউএস সেন্ট্রাল কমান্ড শুক্রবার বলেছে, গত ২৪ ঘন্টার মধ্যে লোহিত সাগরের চারটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। তবে এতে আঘাত বা ক্ষয়ক্ষতি কোনো হয়নি।