ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে কারণে হঠাৎ ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় তৎপর বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৯, ৮ জুন ২০২৪
যে কারণে হঠাৎ ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় তৎপর বাহরাইন
ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চায় প্রতিবেশি বাহরাইন। এ জন্য রাশিয়ার মাধ্যমে একটি অনুরোধ পাঠিয়েছে তারা।

শুক্রবার (৭ জুন) ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এদিকে এগোচ্ছে বাহরাইন?

প্রতিবেদনে বলা হয়, কয়েক বছরের উত্তেজনার পর ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে বাহরাইনের কর্মকর্তারা তৎপর হয়ে উঠেছেন। তারা রাশিয়ার মাধ্যমে চেষ্টা করছেন।

Advertisement

ইরানের প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছে বাহরাইন। তারা আর উত্তেজনা চায় না। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে।

ইরানের প্রেস টিভিতে জামশিদির বরাত দিয়ে বলা হয়েছে, বাহরাইন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য রাশিয়ার মাধ্যমে ইরানকে একটি বার্তা পাঠিয়েছে।

সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে ২০১৬ সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মানামা। গত বছর চীনের মধ্যস্থতায় সৌদি আরব ইরানের সঙ্গে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করে।

কিন্তু সৌদি আরবের সমর্থনে সম্পর্ক ছিন্ন করা বাহরাইন সবকিছু স্বাভাবিক করতে পারেনি। তারা ধীরে ধীরে এ পথে এগোতে থাকে। সম্প্রতি এ ব্যাপারে আরও তৎপর হয় বাহরাইন।

জানা গেছে, সম্প্রতি মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন বাহরাইনের রাজা হামাদ আলে খলিফা। সেখানে তিনি বলেন, অতীতে ইরানের সঙ্গে বাহরাইনের যে সমস্যা ছিল তা দূর হয়ে গেছে। কাজেই ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরে যাওয়ার ক্ষেত্রে দেরি করতে চান না তিনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!