মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মসজিদের গেটের ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি জুতার বাক্সে রাখা জুতা তার ব্যাগে ঢুকাতে শুরু করেন। এরপর ব্যাগ ভরা হয়ে গেলে তিনি বের হয়ে যান।
প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেফতার করে।
.png)
আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই প্রবাসীর এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। এসবের মধ্যে একাধিক চুরি ও বিশ্বাসভঙ্গের মতো ঘটনা রয়েছে।
গালফ নিউজ বলছে, অপরাধের ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে বিচারাধীন মামলার নিয়ম অনুসরণ করে ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।