ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চীনে ছুরিকাঘাতে ৪ মার্কিন শিক্ষক আহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ১১ জুন ২০২৪
চীনে ছুরিকাঘাতে ৪ মার্কিন শিক্ষক আহত
ছবি: সংগৃহীত

চীনের একটি সরকারি পার্কে এক অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে চারজন মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চার জনই আইওয়া কর্নেল কলেজের শিক্ষক। সোমবার চীনের উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশের সরকারি একটি পার্কে ঘটনাটি ঘটে। 

কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে,  উত্তর চীনের জিলিন প্রদেশের পার্কে গেলে দিনদুপুরে তাদের ওপর এই হামলা হয়েছে। চারজন শিক্ষক চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের অংশ হিসেবে সেখানে পড়াচ্ছিলেন। শিক্ষকদের দলটির সঙ্গে বেইউয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধিও ছিলেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের আইওয়া প্রতিনিধি অ্যাডাম জাবনার জানিয়েছেন, ছুরির আঘাতে আহতদের মধ্যে একজন তার ভাই ডেভিড। তিনি বলেন, দলটি সোমবার স্থানীয় একটি মন্দির পরিদর্শন করার সময় ছুরি নিয়ে এক ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। জাবনার বলেন, ‘বেশান পার্কে তার ভাইয়ের হাতে ছুরিকাঘাত করা হয়েছিল এবং তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। তবে তাকে এখনও হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়নি।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, তারা ছুরিকাঘাতের এই ঘটনা সম্পর্কে অবগত তবে বিস্তারিত কিছু বলেননি।

এদিকে চীনা কর্তৃপক্ষ এখনো এই ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে অন্তত তিনজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। জাবনের বলেন, তার ভাই এর আগেও চীনে গিয়েছিলেন এবং কর্নেল কলেজের সঙ্গে তিনি দ্বিতীয়বার কাজ করতে চীন সফরে ছিলেন। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!