ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

থাইল্যান্ডে হাতির যমজ বাচ্চা, কর্তৃপক্ষ বলছে ‘অলৌকিক’ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪১, ১৫ জুন ২০২৪
থাইল্যান্ডে হাতির যমজ বাচ্চা, কর্তৃপক্ষ বলছে ‘অলৌকিক’ 
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালে একটি হাতির যমজ বাচ্চা হয়েছে। এটিকে ‘অলৌকিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

আয়ুথায়া এলিফ্যান্ট প্যালেস অ্যান্ড রয়্যাল ক্রালের কেয়ারটেকাররা জানান, গত শুক্রবার চামচুরি নামের ৩৬ বছর বয়সী হাতিটি একটি পুরুষ শাবকের জন্ম দেয়। সে সময় প্রসব শেষ হয়ে গেছে বলে ভেবেছিলেন। 

তবে প্রথম শাবকটি পরিষ্কার করার সময় কর্মীরা হঠাৎ কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। তারা বুঝতে পারেন, চামচুরি আরেকটি শাবকের জন্ম দিয়েছে। এবার ছিল মেয়ে শাবক।

Advertisement

এদিকে দ্বিতীয় বাচ্চার জন্মের পরপরই মা হাতিটি আতঙ্কিত হয়ে ওঠে। এর জন্য বেশ পরিশ্রম করতে হয় কর্মীদের। মেয়ে বাচ্চাটিকে অন্যত্র সরিয়ে নেন তারা। এ সময়ে একজন কেয়ারটেকার আহতও হয়।

সেভ দ্য এলিফ্যান্টস নামে একটি গবেষণা সংস্থা জানায়, হাতির প্রসবের মাত্র এক শতাংশ ক্ষেত্রে যমজ বাচ্চা হয়। আর জমজদের মধ্যে ছেলে-মেয়ে হওয়ার বিষয়টি আরো বিরল।

এ ঘটনায় পশুচিকিৎসক লার্ডথংটার মীপান বলেন, আমরা হাতির দ্বিতীয় শাবকটিকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে নেই। এর পরপরই শাবকটি উঠে দাঁড়ায়। তখন আমরা সবাই উচ্ছ্বাস করছিলাম। কারণ ঘটনাটি অলৌকিক।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!