বৃহস্পতিবার (২০ জুন) তামিলনাড়ু রাজ্যের কাল্লাকুরিচি জেলায় এ ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে কাল্লাকুরিচি জেলা প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। মৃত ও অসুস্থদের বেশিরভাগই জেলার করুণাপুরম এলাকার বাসিন্দা।
.png)
জানা গেছে, বিষাক্ত চোলাই মদ আরাক বিক্রির অভিযোগে কে গোবিন্দরাজ ওরফে কান্নুকুট্টি নামে এক ব্যক্তিসহ সন্দেহভাজন চারজন অবৈধ মদ বিক্রেতা এবং আরো ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। কান্নুকুট্টির কাছ থেকে ২০০ লিটার অবৈধ ‘প্যাকেট আরাক’ নামের ওই বিষাক্ত মদ জব্দ করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্ট দায়িত্বরত কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদনের শুনানি করতে চলেছে।
বিষাক্ত মদ খাওয়ার কারণে এই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, ‘তারা ঠিক কী খেয়েছিল, তা আমরা তদন্ত করছি।’
জানা গেছে, রাজ্য সরকার এ ঘটনার পর জেলা পুলিশ প্রধানকে বরখাস্ত করে তার জায়গায় নতুন আরেকজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। জেলা কালেক্টরকেও বদলি করা হয়েছে। এর পাশাপাশি প্রহিবিশন এনফোর্সমেন্ট উইংয়ের ডেপুটি সুপার, তিনজন পরিদর্শক ও একাধিক সহ-পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।
প্রতিবছর ভারতে বেআইনি ডিস্টিলারির তৈরি বিষাক্ত মদ পানে অনেক মানুষের মৃত্যু ঘটে। অবৈধ ব্যবসায়ীরা মদের শক্তি বাড়ানোর জন্য প্রায়ই মিথানল মেশায়। যা মূলত একটি অ্যান্টিফ্রিজ হিসেবে ব্যবহৃত হয় ও খুব বিষাক্ত। মিথানল অল্প পরিমাণেও গ্রহণ করলে অন্ধত্ব, যকৃতের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।