ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভেনেজুয়েলায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৬, ২৩ জুন ২০২৪
ভেনেজুয়েলায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফাইল ফটো

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.২।

রোববার দেশটিতে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। জার্মান রিসার্স সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূমি থেকে ৯৩ কিলোমিটার গভীরে। তবে এতে হতাহত ও ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

Advertisement

এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৮৭ কিলোমিটার গভীরে। 

ভূমিকম্পটি আঘাত হানার পর দুলতে থাকা স্থাপনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!