জানা গেছে, সরকারি কর্মচারীদের এখন থেকে সকাল ৯টা থেকে ৯টা ১৫-এর মধ্যে অফিসে ঢুকতে হবে। তা না হলে বরাদ্দ ছুটির মধ্যে থেকে অর্ধদিবস কাটা যাবে। আর এভাবে দুদিন দেরি হলে একদিনের ছুটি বাতিল হবে।
কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো কারণে যদি কোনো কর্মী নির্দিষ্ট দিনে অফিসে হাজিরা দিতে না পারেন তবে আগে থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে। ক্যাজুয়াল লিভের আবেদন জানাতে হবে।
.png)
তাছাড়া প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে।
ভারতের সরকারি অফিসগুলোতে বায়োমেট্রিক পদ্ধতির উপস্থিতি অনেক আগেই চালু করা হয়েছিল। কিন্তু কোভিড মহামারির সময় থেকে সেই ব্যবস্থা পুরোপুরি কার্যকর ছিল না। অভিযোগ রয়েছে, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক কর্মকর্তা সেই নিয়ম আর আগের মতো মানতে চাননি। এই ধরনের অনিয়ম ঠেকাতেই নতুন করে কড়াকড়ি করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া