ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারত ‘হিন্দু রাষ্ট্র’ নয়, লোকসভা ভোটে তা প্রমাণিত: অমর্ত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ২৭ জুন ২০২৪
ভারত ‘হিন্দু রাষ্ট্র’ নয়, লোকসভা ভোটে তা প্রমাণিত: অমর্ত্য সেন
ছবি: সংগৃহীত

ভারত যে 'হিন্দু রাষ্ট্র' নয়, লোকসভা নির্বাচনের ভোটে তার প্রতিফলন ঘটেছে বলে দাবি করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

টানা তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে বিজেপি। তবে নবগঠিত সরকার এবং শাসকদলকে কটাক্ষ করতে ছাড়লেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার মতে ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তা প্রমাণিত লোকসভা ভোটের ফলাফলেই। তিনি বলেন, 'ভারতের সংবিধান যখন ধর্মনিরপেক্ষ, তখন রাজনৈতিক ভাবেও আমাদের খোলা মনের হতে হবে। আমি মনে করি না ভারতকে 'হিন্দু রাষ্ট্রে' পরিণত করার ধারণাটি যথাযথ ছিল।

বুধবার (২৬ জুন) কলকাতায় পা রাখেন অমর্ত‌্য। তারপরই এক সাক্ষাৎকারে ব‌্যক্ত করেন ভোটের নানা দিক নিয়ে তার প্রতিক্রিয়া। 

Advertisement

অর্মত‌্যর কথায়, নতুন সরকারের উচিৎ রাজনৈতিক দিক থেকে আরো মুক্তমনা হওয়া। তবে তার মতে, নতুন যে মন্ত্রিসভা হয়েছে, তা আগের মন্ত্রিসভার মতোই। সামান‌্য রদবদল হলেও রাজনৈতিকভাবে যারা শক্তিশালী ছিলেন, তারা এখনো শক্তিশালী।

অমর্ত‌্যর মতে, (বিজেপি) অনেক খরচ করে রাম মন্দির বানিয়েছে। এর দুটি দিক আছে। একটা হলো, ভারতবর্ষকে হিন্দুত্বের নিরিখে দেখা। মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর দেশে এটা হওয়ার কথা নয়। এতে করে ভারতের আসল পরিচয়কে উপেক্ষা করার একটি প্রচেষ্টা চলছে। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে।

নোবেলজয়ী বলেন, 'আমরা সব সময় আশা করি প্রতিটি নির্বাচনের পর পরিবর্তন আসবে। এর আগে (বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে) বিনা বিচারে মানুষকে কারাগারে ঢোকানো এবং ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ানোর মতো কিছু ঘটনা অব্যাহত রয়েছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক কাকা ও ভাইকে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছিল। আমরা আশা করেছিলাম ভারত স্বাধীন হলে এসব থেকে মুক্তি মিলবে। তবে এসব থামেনি। এর জন্যে কংগ্রেসও দায়ী। তারা এটার পরিবর্তন করেনি ... কিন্তু বর্তমান সরকারের আমলে এর প্রচলন আরো বেশি।'

ভারতের বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, রাজনৈতিকভাবে মুক্তমনা হওয়া দরকার, বিশেষ করে যখন ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এই দেশে একটি ধর্মনিরপেক্ষ সংবিধান রয়েছে। ৯০ বছর বয়সী অমর্ত্য সেন বলেন, আমি মনে করি ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’-এ পরিণত করার ধারণাটি সমীচীন নয়।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!