[ আন্তর্জাতিক ]
লাদাখে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ ভারতীয় সেনা নিহত
ছবি: সংগৃহীত
ভারতের লাদাখের দৌলতবেগ ওলদি এলাকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (এলএসি) কাছে ট্যাংক দুর্ঘটনায় পাঁচ সেনা নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম ‘ইটিভি ভারত’ এক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে, শনিবার (২৯ জুন) রাত ৩টায় এই ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত পাঁচ সেনার সবার মরদহে উদ্ধার করা হয়েছে।
ট্যাংকটি তোংসেতর দিকে যাচ্ছিল এবং নিহত সেনাদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!